অদ্য ১৯ জুন সন্ধা ৭:৩০ মিনিটে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন এর কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে নির্বাহী পরিচালক জনাব মুজিবুর রহমানের পরিচালনায় নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান সিরাজ, আবু নোমান মোহাম্মদ আব্দুল বাসেত, নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমান ও ফজলুর রহমান মিরাজ প্রমুখ।